শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্বপ্নেও ভাবিনি কাবা শরীফের গিলাফ সেলাইয়ের কাজে অংশ নিতে পারব: সানা খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সানা খান বলিউডের রঙিন দুনিয়া ছেড়ে বেছে নিয়েছেন শান্তির পথ। ইসলামের বিধি-বিধান অনুযায়ী জীবনযাপনের জন্য সানা বেছে নিয়েছেন ত্যাগের জীবন। তাইতো নিজেকে সেভাবেই গুছিয়ে নিয়েছেন তিনি। নিজের জীবনযাপনের জন্য বেছে নিয়েছেন জীবনসঙ্গী।

বিয়ের পর প্রথমবারের মতো স্বামীকে নিয়ে ওমরাহ করতে গেছেন তিনি। ওমরাহ পালনের ফাঁকে কাবা শরীফের কালো গিলাফ সেলাইয়ের কাজে অংশ নেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সানা খান।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে সানা খান লিখেছেন, ‘আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আল্লাহ তায়ালা আমার জন্য এত বড় সৌভাগ্য লিখে রেখেছেন যে আমি কাবা শরীফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারবে। আল্লাহ অনেক দয়ালু।’

বিরল এ কাজের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া স্বামী মুফতি আনাসকেও স্মরণ করেন সানা খান।

সানা খান এমন একজনকে নিজের সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, যিনি একজন ধার্মিক মানুষ। ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছেন। পড়াশোনা করেছেন ইসলাম নিয়ে। জীবনযাপন করেন ইসলামী শরিয়াহ মোতাবেক। মাওলানা মুফতি আনাস ভারতের গুজরাটের বাসিন্দা। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ