শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনার সুনামি আসন্ন : ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাতে সংক্রমনের সুনামি আসন্ন বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।

তিনি বলেন, ওমিক্রন ও ডেল্টার জোড়া আঘাত করোনা সংক্রমণের সুনামি সৃষ্টি করতে পারে। যা স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যব্যবস্থা’র ওপর বড় ধরনের চাপ প্রয়োগ করবে। ফলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে।

করোনার বিরুদ্ধে ২০২২ সালেও লড়াই করতে হবে জানিয়ে টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, সংস্থার ১৯৪টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯২ দেশের ৪০ শতাংশ নাগরিককেও টিকা দেওয়া হয়নি। তাই নতুন বছরের জুলাইয়ের আগেই দেশগুলোর ৭০ শতাংশ নাগরিককে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ডব্লিওএইচওর তথ্যে, গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ। -আল জাজিরা, বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ