শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিদেশে খালেদার সুচিকিৎসার দাবিতে খাগড়াছড়িতে বিএনপি’র সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থার দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপি'র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করেনি। ৭১-এ স্বাধীনতার যুদ্ধে কারাগারে ছিলেন। এখন নিশি রাতের ভোটের সরকারের প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বিদেশে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা জন্য যেতে না দেওয়া চরম মৌলিক অধিকার হরণের শামিল। আমাদের এই দাবি পূরণ না হলে সরকার পতনের একদফার আন্দোলনের শুরু করতে বাধ্য হবো।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালু, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিনার, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুর মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমনসহ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ