শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় ভারতে ১৩ হাজার ১ শত ৫৪ জন নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন। মৃতের সংখ্যা ২শত ৬৪ জন।

আজ বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায় বলে এশিয়ান নিউজ এজেন্সির(ANI) একটি প্রতিবেদন থেকে জানা গেছে।

এর মধ্যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৯৬১ ছাড়িয়েছে, যেখানে দিল্লীতে ২৬৩ জন মহারাষ্ট্রে ২৫২ জন আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন, এবং মৃত্যুর হার বেড়ে ৪ লক্ষ ৮০ হাজার ৮ শত ৬০ জনে গিয়ে দাঁড়িয়েছে। গত ৪৬ দিন ধরে সপ্তাহে শনাক্তের সংখ্যা শতকরা ০.৭৬ ভাগ, এবং প্রতিদিন শতকরা ১.১০ ভাগ নতুন করে আক্রান্ত হচ্ছেন বলে জানা যায়।

দেশটিতে বর্তমানে ৮২ হাজার ৪ শত ২ জন, যা কিনা মোট জনসংখ্যার শতকরা ০.২৪ শতাংশ এই মহামারিতে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গণনায় দেখা হয়েছে, এ যাবত ৬৭.৬৪ কোটি লোক করোনা পরীক্ষা করিয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪শ ৮৬ জন সুস্থ হয়েছেন এবং এই দিয়ে দেশটিতে ৩ কোটি ৪২ লক্ষ ৫৮ হাজার ৭শ ৭৮জন সেরে উঠেছেন বলে খবর পাওয়া গেছে। এই দিয়ে দেশটিতে আরোগ্য লাভের সংখ্যা শতকরা ৯৮.৩৮ ভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ