মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

ময়মনসিংহে করোনার 'বুস্টার ডোজ' প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বুধবার (২৯ডিসেম্বর) থেকে করোনার বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যারা কমপক্ষে ছয় মাস আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদেরকে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে এ টিকা প্রদান করা হচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেন, করোনা টিকাদানের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বুস্টার ডোজ শুরু করতে পারছি- এটা মাননীয় প্রধানমন্ত্রীর সফল এবং দূরদর্শী নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন শুরু থেকেই সফলভাবে করোনা টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি গণটিকা কার্যক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও সফলভাবে বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

বুধবার এ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতিদিন ৬০০ জনকে বুস্টার ডোজের টিকা প্রদান করা হচ্ছে। মসিকের ইপিআই কেন্দ্রে আজ (বুধবার) বিএমএ ময়মনিসিংহ শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান ভূইয়া সহ ষাটোর্ধ্ব নাগরিকগণ অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কোভিড ১৯ এর ৩য় ডোজ বা বুস্টার ডোজের এসএমএস পেলে টিকা নেওয়ার সময় টিকাকার্ড সাথে নিয়ে আসার জন্য সকলকে অনুরোধ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ