মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

খুলনায় বাবাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখলো ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাবাকে খুন করার পর লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিল ছেলে। ঘটনার প্রায় ৭ মাস পর বাবার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে খুলনার রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে পুলিশ ওই বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহত ভ্যানচালক এনামুলের (৫০) লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে নিয়ামুল ইসলাম (১৮) ও তার সহযোগী জুম্মানকে (৪০) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে খুন করার বিষয়টি স্বীকার করেছে ছেলে নিয়ামুল।

এর আগে গত বুধবার নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈমকে (১১) মারধর করলে এক পর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবার হত্যার কথা বলতে থাকে। বিষয়টি এলাকাবাসী শুনতে পেলে অভিযুক্ত নিয়ামুল পালিয়ে যায়। সে দিঘলিয়ার একটি গ্রামে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ পলাতক ব্যক্তিকে আটক করে এবং এনামুল হকের গলিত লাশ উদ্ধার করে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ বলেন, প্রায় ৭ মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে এ হত্যার ঘটনা ঘটে। রূপসা উপজেলার আইচগাতীর শোলপুর গ্রামে নিয়ামুল তার সহযোগী জুম্মানকে নিয়ে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে বাবা এনামুল হককে হত্যা করে। ওই রাতেই বাবার মরদেহ নিয়ামুল তাদের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়।

এদিকে, এই ঘটনায় নিহতের ভাই শেখ আলাউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের বিচার চান। নিহতের লাশের কংকাল ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলা জানা গেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ