শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিরিয়ানি খাইয়ে ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোর ছেলের জন্য কেনা বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন বাবা। রাতে তা খেয়ে বেহুশ হয়ে পড়ে ছেলে। এর পর অচেতন ছেলের গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করেন তিনি। নিজেও ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।

আজ শুক্রবার ভারতের শিলিগুড়ির এক বাসিন্দার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগ, ‘মানসিকভাবে অসুস্থ’ ছেলেকে নিয়ে অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। তার জেরেই এ ঘটনা বলে অনুমান তদন্তকারীদের।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্থ রায় (৫৫) তার ছেলে সুভাষ রায়কে (১৮) খুন করে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে লাশগুলোর ময়নাতদন্ত করা হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পার্থর কিশোর ছেলে মানসিকভাবে স্থিতিশীল ছিল না। ছেলের দেখাশোনার জন্য সব সময় তার সাথেই থাকতেন বাবা। প্রতি দিনের মতো বৃহস্পতিবার রাতেও খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পার্থর বাড়ির লোকজন।

শুক্রবার সকালে তাদের ঘর থেকে বাবা-ছেলে দুজনের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীরাই থানায় খবর দেন। তাদের দাবি, ছেলের মানসিক অবস্থা নিয়ে অবসাদে ভুগছিলেন পার্থ।

পুলিশ জানিয়েছে, ওই ছেলেটি অসুস্থ থাকায় দীর্ঘ দিন ধরে পরিবারের সদস্যদের অবসাদ ছিল। তবে বৃহস্পতিবার রাতে ঠিক কী হয়েছিল, যার জন্য ছেলেকে ‘খুন’ করলেন ওই ব্যক্তি, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর রহস্যভেদ হতে পারে বলে দাবি তদন্তকারীদের।

তাদের আরো দাবি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বৃহস্পতিবার রাতে ছেলেকে বিরিয়ানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে ছিলেন পার্থ। তার পর সুভাষকে খুন করেন তিনি। এর পর নিজেও আত্মহত্যা করেন।
সূত্র: আনন্দবাজার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ