শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আফগানিস্তান প্রসঙ্গে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে দেশের সব ধরনের জনগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাইসি শুক্রবার জানান, আফগানিস্তানের নিরাপত্তা ইরানে নিরাপত্তা নিশ্চিত করবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির অনিরাপত্তা ইরানের অনিরাপত্তার সমান।

এর আগে রাইসির আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি হোসেন কাজেমি কোমি জানিয়েছিলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য তালেবান ও আফগানিস্তানের অন্য দলগুলোর মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে তারা প্রস্তুত।

২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখলের পর তালেবান আফগানিস্তানের সব দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসলেও বাস্তবে শুধু তালেবান সদস্যদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।

এদিকে, জঙ্গি গোষ্ঠীগুলোকে বাদ দিয়ে সব দলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও মানবাধিকার রক্ষা তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটি পূর্বশত বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ