শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আন্তর্জাতিক স্বীকৃতির কোনো পরোয়া করে না তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বিতীয় দফা ক্ষমতা দখলের সাড়ে চার মাস পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে কোনো স্বীকৃতি মেলেনি তালেবানের। তবে তালেবানের স্বীকৃতি নিয়ে মাথা ব্যথা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তালেবানের এক মুখপাত্র। তালেবানের স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক মহলই বেশি চিন্তিত বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী জানান, তালেবানের স্বীকৃতির তাদের দরকার নেই, বরং আন্তর্জাতিক মহলের দরকার।

ইনামুল্লাহ সামাঙ্গানী এ সময় হুমকি দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসলামী আমিরাতকে স্বীকৃতি না দিলে তাদের বিরূপ পরিস্থিরির মুখোমুখি হতে হবে।

তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি বর্তমানে আফগানিস্তানের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়। তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার বিরূপ প্রভাব পড়ছে লাখ লাখ আফগান জনগণের ওপর। তবে তালেবান এ বিষয়ে কোনো পরোয়া করে না।

আফগানিস্তানে বিদেশি সাহায্য বন্ধ হয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়েছে, নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দেশটিতে আর্থিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আফগান জনগণের ধারণা তালেবানের স্বীকৃতি ইতিবাচত পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিকতার দিকে নিয়ে যাবে আস্তে আস্তে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ