শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইমরানের সাবেক স্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খানের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছেন দু’জন অজ্ঞাতনামা ব্যক্তি।

গত রোববার (২ জানুয়ারি) দিবাগত রাতে ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ তার ওপর এমন হামলা চালানো অভয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর পর রেহাম এক টুইটার পোস্টে বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, ‘ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতকারী এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন।’

প্রাক্তন স্বামী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশে রেহাম লিছেন, ‘এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান! কাপুরুষ, গুন্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’

২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন সাংবাদিক ও প্রাক্তন টিভি সঞ্চালক রেহাম খান। ২০১৫ সালে ৩০ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ