শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তুষারপাতে ঢেকে গেছে সৌদির পাহাড় চূড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মরুর দেশ সৌদি আরবের জাবাল আল-লজ পর্বতের চূড়া এবার তুষারপাতে সাদা বরফের চাদরে ঢেকে গেছে। এ তুষারপাতের ঘটনায় বিস্মিত সেখানকার মানুষ।

স্থানীয় বাসিন্দারা ছেলে-বুড়ো মিলে বিস্মিত নয়নে শুভ্র সাদা বরফে ঢাকা পর্বত চূড়ার সৌন্দর্যে অবগাহন করে। সেই দৃশ্যের ও তুষারপাত উপভোগ করার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তারা।

অনেকেই অবাক হয়েছেন, মরুর দেশ সৌদি আরবে কেমন করে এত সুন্দর তুষারপাত হতে পারে! আর এসব ছবি-ভিডিও দেখে এমনিতেই পর্যটন এলাকা হিসেবে বিবেচিত এলাকাটি এখন পার্শ্ববর্তী প্রদেশের মানুষের ভ্রমণকেন্দ্রে পরিণত হয়েছে।

জানা গেছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এনসিএমের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ, মক্কা, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ, আল-বাহা, আসির, জাজান, আল-কাসিম, তাবুক, আল-জুফ এবং হাইল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খবর সৌদি গেজেটের।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক প্রদেশটি। রাজধানী তাবুক শহর থেকে ২শ কিলোমিটার দূরে জর্ডান সীমান্তবর্তী পর্বতশ্রেণির মধ্যে অন্যতম একটি পর্বত হলো জাবাল আল-লজ। পর্বতটিতে বাদাম গাছ থাকায় এটিকে ওই নামে ডাকা হয়। কারণ বাদামকে আরবি ভাষায় ‘লজ’ বলা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ