শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত। তার শরীরে ভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কেজরিওয়াল একটি টুইট করেছেন। টুইটে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে আছি।’

তিনি আরো বলেন, ‘গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া কয়ে আইসোলেশনে থাকুন এবং করোনার পরীক্ষা করান।’

প্রসঙ্গত, দিল্লিতে গত এক সপ্তাহে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে আরও ৪ হাজার ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ