মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জামিয়া মাহমুদিয়া চরখরিচার বার্ষিক মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের জামিয়া মাহমুদিয়া চরখরিচার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৭ জানুয়ারি (শুক্রবার) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মাহফিলের দিন জামিয়া মাহমুদিয়া চরখরিচায় জুমার বয়ান ও নামাজ, খতমে কোরআন, খতমে বুখারী, ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী এবং আখেরী হেদায়াত ও মোনাজাত করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া চেয়ারম্যান এবং জামিয়া মাহমুদিয়া চরখরিচার প্রতিষ্ঠাতা  ও শাইখুল হাদিস মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

মাহফিলে ইফতেতাহি বয়ান করবেন জামিয়াতুস সুন্নাহ শিবচরের মুহতামিম মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী,এছাড়াও বয়ান করবেন বেফাকের সিনিয়র সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া কো চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, জামিয়াতুর তাকওয়ার মুহতামিম মুফতি হাবিবুর রহমান মিসবাহ, জামিয়া তালিমিয়া যাত্রাবাড়ীর মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, নুরবাগ মাদ্রাসা খিলগাঁওয়ের শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী।

এছাড়াও বয়ান করবেন, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মহিব্বুল হক গাছ বাড়ি, বেফাকের মহাসচিব জামিয়া রাহমানিয়া আজিজিয়া মোহাম্মদপুরের মুহতামিম মুফতি মাহফুজুল হক, জামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন গহরপুরী।

আরো বয়ান করবেন, আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, আল্লামা আনোয়ারুল হক, আল্লামা আব্দুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শাব্বির আহমেদ রশীদ, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি আহমদ আলী, মাওলানা তাজুল ইসলাম কাসেমী, মাওলানা কাসেদুর রহমান, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা নুর আহমদ কাসেম, মাওলানা ওয়ায়েজ উদ্দিন, মাওলানা আশরাফ আলী, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল কাসেম।

মাহফিলে জামেয়ার বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করবেন জামিয়ার মুহতামিম মাওলানা মাসরুর হাসান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ