শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল আরও ৩ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে দেশটির রাজধানী তাইপেতে আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

এই ভূমিকম্প তাইওয়ান ছাড়াও চীনের মূল ভূখণ্ড, জাপান ও ফিলিপাইনেও অনুভূত হয়েছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টি থেকে ৬৬ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ২৮ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তাইওয়ানের এক স্থানীয় জানিয়েছেন, ভূমিকম্পের সময় সেখানকার ভবনগুলো ভয়ংকরভাবে দুলছিল। তিনি বলেন, কম্পন অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল এবং মাটি ডানে-বামে নড়ছিল।

এর আগে গত অক্টোবরে তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ