শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

লাদাখ সীমান্তে ব্রিজ নির্মাণ, আবারও চীন-ভারত উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তের কাছে ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে আবারও ভারত ও চীনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

সম্প্রতি পূর্ব লাদাখে প্যাংগং লেকের ওপর ব্রিজ নির্মাণের একটি স্যাটেলাইটের ছবি প্রকাশ করা হয়। এতে চীনা সেনাবাহিনীকে ব্রিজ নির্মাণ করতে দেখা যায়।

ভারতের কূটনৈতিক মহল বলছে, নতুন এই ব্রিজ লেকের দুই পাড়ে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি চীনের প্রভাব বিস্তার করবে।

পূর্ব লাদাখের প্যাংগং লেকের ওপর সেতু নির্মাণের ছবি প্রকাশ করেছেন ভারতের কূটনীতি বিশেষজ্ঞ ডেমিয়েন সাইমন। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা দেয়, চীনা সেনাদের নির্মাণ করা এই সেতু এরইমধ্যে সম্পূর্ণ হওয়ার পথে। সেতুটি সম্পূর্ণ হলে প্যাংগং লেকের উত্তর এবং দক্ষিণ তীরকে সংযুক্ত করবে।

নতুন এই ব্রিজ লেকের দুই পাড়ে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি চীনের প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

তারা বলছেন, নিজের এলাকাতেই চীন ওই সেতু নির্মাণ করছে বলে জানা গেলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঐ সেতুর দূরত্ব মাত্র কয়েক মিটার। সেতু নির্মাণ সম্পূর্ণ হলে ভারতের বিরুদ্ধে সেনা এবং যুদ্ধসরঞ্জাম জড়ো করতে চীন আরও সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। একইসঙ্গে প্যাংগংয়ের দুই তীরেই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ আরও প্রশস্ত হবে।

গত ১ জানুয়ারি একটি ভিডিও প্রকাশ করে চীনের রেড আর্মি। যেখানে লাদাখের গালওয়ান ভ্যালিতে পতাকা উত্তোলন করতে দেখা যায় চীনা সেনাদের। এ নিয়ে সরব হয়ে উঠে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন খবর সামনে এলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ