শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জেনারেল রাওয়াতের কপ্টার বিধ্বস্ত, চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ওড়া হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার কারণ নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যে দেখানো হয়েছে যে পাইলটের ভুলকে কারণ বলে মনে করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, দুর্ঘটনার ঠিক আগের যে ছবি স্থানীয়রা মোবাইলে তুলেছিলেন সেগুলো বিশ্লেষণ করেই বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে এসেছেন।

ডিসেম্বরের ৮ তারিখে সস্ত্রীক জেনারেল রাওয়াত এবং ১১ জনকে নিয়ে সেনাবাহিনীর এমআই-১৭ভি৫ কপ্টারটি নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ে। গন্তব্যে পৌঁছনোর ৬-৮ মিনিট আগে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তদন্তে বেশ কয়েকটি দল গঠন করা হয়, যার মধ্যে একটি দেশের অন্যতম সেরা কপ্টার পাইলট এয়ার মার্শাল মানবেন্দ্র সিংহের নেতৃত্বে।

এই দলটি সব কিছু পরীক্ষা করে সিদ্ধান্তে আসেন, চালক হঠাৎই এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে কপ্টারটি নীলগিরি পাহাড় টপকে যাওয়ার বদলে সেই পাহাড়ে ধাক্কা মেরে ভেঙে পড়ে। এই ঘটনায় একমাত্র গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া যায়, যেখানে কয়েক দিন পরে তিনি মারা যান। বাকিরা কার্যত ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা কপ্টারটির শেষ যে ছবি তোলেন, তাতে দেখা যায় এক রাশি কালো মেঘে ঢুকে যাচ্ছে জেনারেল রাওয়াতের কপ্টারটি। তার পরেই সেটি কুন্নুরে নীলগিরি পাহাড়ের গায়ে ধাক্কা মারে। তদন্তকারী দল ভিডিওগুলোর এক একটি ফ্রেম পরীক্ষা করে দেখেন, মেঘের মধ্যে ঢোকার পরেই কপ্টারটির শব্দ বদলে যাচ্ছে। এ থেকে তারা সিদ্ধান্তে আসছেন, মেঘকে এড়িয়ে যেতে সম্ভবত আচম্বিতে উচ্চতা কমিয়েছিলেন পাইলট, যার ফলেই সামনের পাহাড়ে ধাক্কা খেতে হয় কপ্টারটিকে।

বিমানবাহিনীর দক্ষ পাইলটেরা প্রথম থেকেই বলছেন, জেনারেলকে নিয়ে ওড়া কপ্টারটিতে সম্ভবত কোনো ত্রুটি ছিল না। এই ধরনের হেলিকপ্টার খুবই ভরসাযোগ্য। অর্থাৎ ঘুরিয়ে তারা পাইলটের ‘মানবিক ভুল’ নিয়েই প্রশ্ন তুলছিলেন। বিশেষজ্ঞদের নিয়ে গড়া তদন্ত কমিটির পর্যবেক্ষণও সে দিকেই যাচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ