শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ওমিক্রন আক্রান্তের রেকর্ড কানাডায়: বেড়েই চলছে শনাক্তের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডায় কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দিন দিন বেড়েই চলেছে। কানাডার বিভিন্ন প্রদেশের মধ্যে গত কয়েক দিনের তুলনায় আলবার্টা প্রদেশে আজ ৪ হাজার ৭৫২ নতুন শনাক্ত হয়ে রেকর্ড করেছে।

আলবার্টা হেলথের চিফ মেডিকেল অফিসার ডা. ডিনা হিনশ আজ হেলথ আপডেটে জানিয়েছেন, আলবার্টায় ৪৭০ জন হাসপাতালে আছেন। এর মধ্যে ৭২ জন আইসিইউ কেয়ার ইউনিটে ভর্তি। তিনি দুঃখের সঙ্গে জানিয়েছেন ২৪ ঘণ্টায় আলবার্টায় ১১ জন মৃত্যুবরণ করেছেন।

কানাডার বিভিন্ন প্রদেশে আবারো জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট থেকে সতর্ক থাকতে ইতোমধ্যেই প্রদেশের প্রধানরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার (৫ জানুয়ারি) থেকে অন্টারিওতে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে- শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ এবং বারগুলোতে ইনডোর ডাইনিং, জিম, অ-জরুরি চিকিৎসা জন্য হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান।

কানাডায় বুধবার একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে আলবার্টা, অন্টারিও, কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়ায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ