শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আফগানিস্তানে আরও দুই টন ওষুধ পাঠাল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারত গতকাল শুক্রবার আফগানিস্তানে দুই টন প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে, যা তালেবান ক্ষমতা নেওয়ার পর কাবুলে মানবিক সহায়তার তৃতীয় চালান। নতুন বছরের এই চালান ভারত-আফগানিস্তানের মধ্যে নতুন সম্পর্ক জোরদার করবে বলে কূটনীতিকরা মনে করছেন।

গত বছরের আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এর পর থেকে ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে আফগানিস্তানে ৫ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন এবং ১.৬ টন চিকিৎসা সহায়তা সরবরাহ করেছে। এছাড়া দেশটিতে গম রপ্তানিও করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, আফগান জনগণের প্রতি চলমান মানবিক সহায়তার অংশ হিসাবে ভারত আফগানিস্তানে আরও দুই টন প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ সমন্বিত চিকিৎসা সহায়তার তৃতীয় চালান সরবরাহ করেছে। এটি কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

তালেবান সরকার বলেছে, ভারত আফগানিস্তানের জনগণের সাথে বিশেষ সম্পর্ক অব্যাহত রাখতে এবং তাদের মানবিক সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী সপ্তাহগুলোতে ওষুধ এবং খাদ্যশস্য সমন্বিত মানবিক সহায়তার আরও চালান সরবরাহ করবে দেশটি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ