শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাজাখস্তানের সাবেক নিরাপত্তা প্রধান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাজাখস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে।

আজ শনিবার কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, করিম মাসিমভকে রাষ্ট্রদ্রোহের অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে। তাকে একটি কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

এক বিবৃতি কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে, ‘বৃহস্পতিবার করিম মাসিমভের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত শুরু হয়। এছাড়া এ বিষয়টিও জানানো হয়েছে যে তাকে একটি কারাগারে হস্তান্তর করা হয়েছে ‘ তিনি এখন ওই কারাগারেই বন্দী অবস্থায় আছেন।

করিম মাসিমভকে ২০১৬ সালে নিয়োগ দেয়া হয়। পরে সমগ্র কাজাখস্তানজুড়ে গণআন্দোলন শুরু হলে জানুয়ারির ৬ তারিখে তাকে বরখাস্ত করা হয়। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তাকে অপসারণ করেন।

গত সপ্তাহে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধির কারণে তেল-গ্যাস সমৃদ্ধ দেশ কাজাখস্তানে জনবিক্ষোভ দেখা দেয়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ