শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনার বিধিনিষেধের বিরুদ্ধে উত্তাল জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারো করোনা নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ জার্মানি। মহামারি নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধের কড়াকড়ির নামে টিকা নিতে অনাগ্রহীদের প্রতি শলজ সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সমাবেশের ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন।

করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সব ধরনের সমাবেশ আগেই নিষিদ্ধ করেছিল জার্মান প্রশাসন।

তবুও সরকারের নেয়া করোনা নীতির কড়াকড়ির বিরোধিতা করে শনিবার (৮ জানুয়ারি) দেশটির হামবুর্গ, ডুসেলডর্ফ, ফ্রাঙ্কফুর্ট, মাগদেবুর্গসহ আরও বেশ কয়েকটি শহরে সমাবেশ করেছে বিকল্প চিন্তা ও সমমনা নানা সংগঠন।

বরাবরের মতই করোনা নীতিবিরোধী সমাবেশগুলোতে ছিল না মাস্কের কোনো বালাই, মানা হয়নি কোনো রকম সামাজিক দূরত্বও। এসময় সমাবেশকারীরা স্লোগান দিয়ে বলেন, টিকা নেওয়ার যেমন সবার অধিকার আছে, তেমনি না-নেওয়ার বিষয়টিও জার্মান সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার।

তাই করোনার নীতির কড়াকড়ির নামে শলজ সরকার অন্যায় ও স্বৈরাচারী কিছু চাপিয়ে দিলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, বরং আন্দোলন আরও জোরদার করা হবে।

এসময় বিক্ষোভাকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটাবাখের পরিকল্পনা অনুযায়ী টিকা নিতে বাধ্যবাধকতা বিষয়ক আইনটি পাশ হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ