শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নামাজ পড়তে যাওয়ার পথে ফিলিস্তিনি শিক্ষাবিদকে হত্যা, হামাসের হাতে গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ফিলিস্তিনের একজন শিক্ষবিদকে হত্যার ঘটনায় হামাস এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। হামাস শাসিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় রোববার এই তথ্য জানিয়েছে।

২০১৮ সালের এপ্রিলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শিক্ষাবিদ ফাদি আল-বাতশকে গুলি করে হত্যা করে দুই দুর্বৃত্তরা। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ঘাতকরা তাকে হত্যা করেন।

৩৫ বছর বয়সী এই ইঞ্জিনিয়ার ও গবেষক ফিলিস্তিনেরস্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে ধারণা করা হয়।

ঘটনার পর আল-বাতশ’র বাবা অভিযোগ করে বলেন, তার ছেলে হত্যার ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। তবে ইহুদিবাদী ইসরাইলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান হত্যাকাণ্ডে ইসরাইলের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেন।

তবে ইসরাইলের গণমাধ্যমে আল-বাতসকে ইঞ্জিনিয়ার এবং ড্রোন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে তাকে হত্যায় গোয়েন্দা সংস্থা মোসাদ ভূমিকা রেখেছে বলে ইঙ্গিত দেন।

রোববার গাজায় এক সংবাদ সম্মেলনে হামাসের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বুজম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে, মোসাদ তাকে নিয়োগ দিয়েছিল।

বিদেশে অবস্থানরত অসংখ্য ফিলিস্তিনি শিক্ষাবিদসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের ইসরাইল গুপ্তহত্যা করেছে বলে বিশ্বাস করা হয়।

১৯৯৭ সালে ইসরাইলের গোয়েন্দারা হামাসের রাজনৈতিক প্রধান খালেদ মেশালকে জর্ডানে তার গাড়িতে পয়জন স্প্রে’র মাধ্যমে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন।এছাড়া ২০১০ সালে দুবাইয়ের হোটেলে হামাস অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল মাবহুকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনা ইসরাইল কখনো স্বীকার করেনি আবার অস্বীকারও করেনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ