শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আগামী ১০০ বছর ভারতের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১০০ বছর ভারতের সঙ্গে শত্রুতা চায় না পাকিস্তান। দেশটির নয়া জাতীয় নিরাপত্তা নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের চিরশত্রু দেশটি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নয়া জাতীয় নিরাপত্তা নীতির আওয়ায় প্রতিবেশী দেশটির পরারাষ্ট্র নীতির মূলসুর হলো দেশগুলোর সঙ্গে তাৎক্ষণিক মিত্রতা এবং অর্থনৈতিক নিরাপত্তা।

আগামী শুক্রবার নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করা হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

১০০ পৃষ্ঠার ওই নিরাপত্তা নীতিতে ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বলা হয়েছে। ওই নীতির আওয়ায় কাশ্মীর সমস্যার চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্কের দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এ ব্যাপারে অবহিত এক সরকারি কর্মকর্তা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন, আগামী ১০০ বছর ভারতের সঙ্গে আমরা কোনো শত্রুতা চাই না। নতুন এই নীতিতে পার্শ্ববর্তী প্রতিবেশীদের সঙ্গে শান্তি স্থাপনের নীতি রয়েছে। যদি এ বিষয়ে কোনো আলোচনা বা অগ্রগতি হয় তাহলে ভারতের সঙ্গে আগের মতো ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে।

শুধু জাতীয় নিরাপত্তা নীতির একটি অংশ জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানান তিনি। তবে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা দুই পারমাণবিক সশস্ত্র প্রতিবেশীর মধ্যে আলোচনায় অগ্রগতি অর্জনের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ