শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

উইঘুর তুর্কিদের নিয়ে চীনকে যা বলল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন উইঘুর তুর্কি ও অন্যান্য মুসলিম গোষ্ঠীগুলোর ধর্মীয় স্বাধীনতাসহ সার্বজনীন মানবাধিকারকে সম্মান জানাবে বলে আশাবাদ পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

চীন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনায় উইঘুর তুর্কিসহ বিভিন্ন বিষয় উঠে আসে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

আলোচনা শেষে টুইটারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে।

অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের আলোচনায় উইঘুর তুর্কিদের ইস্যু বিশেষভাবে স্থান পেয়েছে।

বেইজিংকে নিরাপরাধ মানুষ ও সন্ত্রাসীদের মধ্যে সূক্ষ সীমারেখা টানার আহ্বান জানিয়েছে তুরস্ক।

১৯৭১ সালের আগস্টে তুরস্কের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে উইঘুর তুর্কিদের বিভিন্ন অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখোমুখি হচ্ছে চীন।

২০১৮ সালে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়েছিল। চীন অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ