শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২ মাসের মধ্যে অর্ধেক ইউরোপ ওমিক্রনে আক্রান্ত হবে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষজন করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন বছরের প্রথম সপ্তাহে ইউরোপজুড়ে ওমিক্রনে আক্রান্তের পরিসংখ্যান দেখে এমনটা ধারণা করছে সংস্থাটি। খবর বিবিসি’র।

ডব্লিউএইচও জানিয়েছে, ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দুই সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণের বেশি হয়ে গেছে।

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের পরিচালক ডা. হ্যান্স ক্লুগ বলেছেন, ‘ডেলটা ভ্যারিয়্যান্টের মধ্যেই একে ছাড়িয়ে এ অঞ্চলে পশ্চিম থেকে পূর্বমুখী ওমিক্রন ঢেউ আছড়ে পড়ছে। ২০২১ সালের শেষ নাগাদ এসব দেশ ডেলটা ভ্যারিয়্যান্ট সামলেছিল। এখন ওমিক্রন ডেলটাকে ছাড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘পরবর্তী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এ অঞ্চলের ৫০ শতাংশের বেশি মানুষ করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হবে।’

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলভিত্তিক স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিকস অ্যান্ড এভালুয়েশনে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পশ্চিম ইউরোপ থেকে ভাইরাস দ্রুত বলকান দেশগুলো পর্যন্ত আধিপত্য বিস্তার করেছে। ফলে ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো ‘ব্যাপক চাপে’ রয়েছে বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ওমিক্রন আগের ভ্যারিয়্যান্টগুলোর তুলনায় রোগীকে গুরুতর অসুস্থ করে কম। তবে এ ভ্যারিয়্যান্টের সংক্রমণ ছড়িয়ে পড়ার মাত্রা অনেক বেশি এবং পূর্ণডোজ টিকাপ্রাপ্ত লোকজনকেও আক্রান্ত করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ