শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আরও ১১ ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে বুলডোজার দিয়ে ১১ ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েল। বুধবার এক স্থানীয় মানবাধিকারকর্মী এ তথ্য জানিয়েছেন।

বাসিল আল-আদ্রা নামের ওই স্থানীয় মানবাধিকারকর্মী বলেন, ইসরায়েল বুলডোজার দিয়ে যে পাঁচটি বাড়ি ধ্বংস করেছে তাতে ১৮ ফিলিস্তিনি বাস করেতেন। এছাড়া আরো পাঁচটি ফিলিস্তিনি কফিহাউজ ও একটি পানির কুয়া ধ্বংস করেছে ইসরায়েল। দক্ষিণ হেবরন শহরের আল-ফাখেত বেদুইন সম্প্রদায়ের এলাকায় এ ধ্বংসযজ্ঞ চালানো হয়।

তিনি বলেন, পশ্চিম তীরের এরিয়া-সি এলাকার এসব ফিলিস্তিনি অবকাঠামোগুলো ধ্বংসের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই স্থাপনাগুলো অবৈধ। এসব ফিলিস্তিনি অবকাঠামো নির্মাণে তাদের অনুমতি নেয়া হয়নি।

১৯৯৫ সালে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে হওয়া অসলো চুক্তি অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমকে তিন অংশে ভাগ করা হয়েছে। যথা : এরিয়া-এ, এরিয়া-বি, এরিয়া-সি।

জাতিসঙ্ঘে মানবাধিকারের বিষয়গুলো সমন্বয় সাধনের কাজে নিয়োজিত দফতর (ওসিএইচএ) জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পশ্চিম তীরের এরিয়া-সি ও পূর্ব জেরুসালেম এলাকায় মোট ৭৬৮টি ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস করেছে ইসরাইল। ইসরাইলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

সূত্র: ইয়েনি শাফাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ