শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চীনে করোনায় আক্রান্তদের ধাতব বাক্সে রাখা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনে সন্দেহভাজন করোনায় আক্রান্ত রোগীদের রাখার জন্য নির্মাণ করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। যেখানে তৈরি করা হয়েছে ধাতব বাক্স যা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে চীনের এই কোভিড কোয়ারেন্টিন সেন্টারের ভিডিও।

করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর বেইজিং। তাই সম্প্রতি জিরো কোভিড পলিসি ঘোষণা করেছে চীন। সামনেই আসছে শীতকালীন অলিম্পিক। এর আগেই সংক্রমণের হার রুখতেই কড়া আইন চালু করেছে চীন সরকার।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সারি সারি এই বক্সগুলোয় যাঁদের থাকতে বাধ্য করা হচ্ছে, তাদের মধ্যে বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বক্সগুলোর ভেতরে রয়েছে থাকার জন্য একটি বিছানা, খাবার খাওয়ার জন্য একটি ছোট টেবিল আর একটি ওয়াশরুম।

রুমে আগে থেকেই দেয়া ছিল দুই কেইস খাবার পানি। এই ছোট বাক্সেই সন্দেহভাজন রোগীদের কাটাতে হবে ২১ দিন। একটি এলাকায় যদি একজনও করোনা আক্রান্ত হন, তাহলে পুরো এলাকাবাসীকেই পাঠিয়ে দেয়া হচ্ছে এই কোয়ারেন্টিন সেন্টারে। অনেকেই বলেছেন, মাঝরাতে সরকারি বাস এসে তুলে নিয়ে যায় কোয়ারেন্টিন সেন্টারে। চীনের এই অতিরিক্ত কড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে।

চীনে করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে ‘ট্রেস-অ্যান্ড-ট্র্যাক’ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে। সকলের জন্য এই অ্যাপ ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। মূলত এই অ্যাপ এর মাধ্যমেই দ্রুত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে, পাশাপাশি তাদের এলাকায় কে-কোথায় আছে, তাও দেখা যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ