শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে। নতুন ধরন ওমিক্রনে দিশেহারা বিশ্ববাসী। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে বহু দেশে। কয়েকদিন আগেও বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে মহাচাপের মুখে ফেলে দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩০ লাখ ১৬ হাজার ৪৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭ জনের। এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ ছাড়া মৃত্যু হয় ৪ হাজার ৯৮৭ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৮২০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৫ জনে। আর সুস্থ হয়েছেন ২৭ কোটি ৭ লাখ ৩১ হাজার ২৮১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৭২০ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২৪৭ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৭ হাজার ২৪০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ১১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ