শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানে বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে লাহোরের বিখ্যাত আনারকলি বাজারে বোমা বিস্ফোরণে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহষ্পতিবার দুপুরে লাহোরের আনারকলি বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

লাহোর পুলিশ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে রাখা ছিল। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের দোকান ও যানবাহণ ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) আবিদ খান বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি গর্ত হয়ে গেছে, যা থেকে বোঝা যায় যে এটা বোমা বিস্ফোরণের কারণে হয়েছে। আমাদের টেকনিক্যাল টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। তাদের পর্যালোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে, গত ডিসেম্বর থেকে দেশটিতে সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা বেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ