শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনা: বিশ্বে একদিনে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮ হাজার ৮৫৭ জনের মৃত্যু এবং ৩৪ লাখ ৫৯ হাজার ৭৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৮ হাজার ৩৯০ জনের মৃত্যু এবং ৩৩ লাখ ২৪ হাজার ২৩৭ জন রোগী শনাক্ত হয়েছিলো।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট ৩৪ কোটি ২৮ লাখ ১ হাজার ৬৯১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৯২ হাজার ৫৭৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ৮৬৬ জন এবং মারা গেছেন ২ হাজার ৫২২ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৮৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৮৫০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৩৬৪ জন এবং মৃত্যু ৩৩০ জন।

ইতালিতে আক্রান্ত ১ লাখ ৮৮ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন ৩৮৫ জন। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ২৫ হাজার ১৮৩ জন এবং মৃত্যু ২৪৫ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার ৯৩০ জন এবং মৃত্যু ১৭৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৩২৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৬৬ জন, হাঙ্গেরিতে ৭১ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৯ জন, পোল্যান্ডে ৩১৫ জন, কানাডায় ২১২ জন, স্পেনে ১৬২ জন, আর্জেন্টিনায় ১৮১ জন এবং ভিয়েতনামে ১৫২ মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ