শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দিল্লি দাঙ্গায় সংশ্লিষ্টতায় প্রথম কারাদণ্ডের আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে ২০২০ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রথমবারের মতো কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশে দাঙ্গার সাথে সংশ্লিষ্টতায় দানিশ যাদব নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পূর্ব দিল্লির ডিস্ট্রিক্ট কোর্ট দানিশ যাদবের বিরুদ্ধে এই আদেশ দেন।

আদেশে একইসাথে যাদবকে ১২ হাজার ভারতীয় রুপি (১৩ হাজার আট শ’ ৬১ টাকা) জরিমানা করা হয়।

যাদবের বিরুদ্ধে অভিযোগ করা হয়, দাঙ্গার সময় পূর্ব দিল্লিতে মানোরি নামের এক নারীর বাড়িতে লুটপাট ও আগুন লাগানো প্রায় দুই শ’ হিন্দু দাঙ্গাবাজের সাথে তিনিও ছিলেন।

যাদবের আইনজীবী শিখা গর্গ জানান, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে ভারতীয় নাগরিকত্ব আইনে সংশোধন এনে একটি নতুন ধারা যোগ করেন। এর আওতায় আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, পার্সি, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানরা পাঁচ বছর বাস করলেই দেশটির নাগরিকত্ব পাওয়ার অধিকার পাবেন।

ভারতীয় মুসলমানরা এই ধারার প্রতিবাদ করে এবং দিল্লিতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নাগরিকত্ব (সংশোধিত) আইন-সিএএ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভের জেরে পূর্ব দিল্লিতে ক্ষমতাসীন ভারতীয় জনতা দল-বিজেপির সমর্থকরা ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুসলমানদের লক্ষ্য করে দাঙ্গা শুরু করে। এই দাঙ্গায় ৫০ জনের বেশি লোক নিহত হয়।

সূত্র: আলজাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ