শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে প্রচণ্ড খাদ্য সংকট মোকাবিলায় ৮০ টন জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে দেশটির দাতব্য সংস্থা আফগানিস্তানের অনাহারি মানুষের জন্য এ খাদ্য সহায়তা পাঠাচ্ছে।

তুরস্ক থেকে ট্রেনে করে এ খাদ্যপণ্য আফগানিস্তানে পাঠানো হচ্ছে। খবর ইয়েনি সাফাকের।

এর আগে গত বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে আঙ্কা রায় এক সংবাদ সম্মেলনে এরদোগান জানান, সরকারিভাবে ৭০০ টন জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।

খাদ্যপণ্য ছাড়াও শীতবস্ত্র, ওষুধ ও জরুরি পণ্যসামগ্রী রয়েছে ওই ত্রাণের মধ্যে।

তুরস্কের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ১০টি এনজিওর মাধ্যমে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে পাঠানো হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ