শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আফগানিস্তানের হেরাত প্রদেশে মিনিবাসে বোমা বিস্ফোরণ, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি মিনিবাসে বোমা হামলায় অন্তত সাত জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায় অধ্যুষিত একটি এলাকার বাস স্টেশন বোমা হামলার এই ঘটনা ঘটে। জানা গেছে, মিনিবাসটির জ্বালানি ট্যাংকের সঙ্গে একটি শক্তিশালী বোমা বেঁধে রাখা হয় যার ফলে বাসটি একেবারে বিধ্বস্ত হয়ে যায়।

হেরাত প্রদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, নিহত সাত জনের মধ্যে চারজন নারী রয়েছেন। হেরাত গোয়েন্দা দপ্তরের মুখপাত্র সাবিত হারবি যাত্রীবাহী বাসে এই বিস্ফোরণ এবং হতাহতের কথা নিশ্চিত করেছেন।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার কথা স্বীকার করে নি তবে তালেবান কর্মকর্তারা এর আগে এমন হামলার জন্য উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে দায়ী করেছেন।

আফগানিস্তানের পূর্ব এবং উত্তরাঞ্চলে দায়েশের তৎপরতা রয়েছে বলে বিভিন্ন সময়ে খবর বেরিয়েছে, বিশেষ করে নানগারহার প্রদেশে তাদের তৎপরতা চোখে পড়ার মতো। এ প্রদেশকে দায়েশের ঘাঁটি বলে অনেকে মনে করে থাকেন। উগ্রবাদী গোষ্ঠী এর আগে আফগানিস্তানে এ ধরনের হামলার দায়িত্বও স্বীকার করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ