শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ছন্দে ছন্দে রাসূল সা:-এর জীবনী লিখলেন ভারতীয় নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ছন্দে ছন্দে রাসূল সা:-এর জীবনী লিখতে গিয়ে ১৫ হাজার লাইনের দীর্ঘ এক কবিতা রচনা করেছেন আসিয়া বেগম (৪৬) নামের এক ভারতীয় নারী।

রোববার কলকাতা থেকে প্রকাশিত প্রাচীন বাংলা পত্রিকা পুবের কলমের এক প্রতিবেদনে জানানো হয়, মাত্র তিন মাসে আসিয়া বেগম কবিতাটি লিখেছেন।

সুন্দরবনের জয়নগর থানার হাটপাড়া এলাকার মরহুম ইউনুস আলী গাজীর মেয়ে তিনি। তার স্বামীর নাম আশরাফ আলী।

এর আগে আসিয়া বেগম তার বাবা মরহুম ইউনুস আলী গাজী ও মা সাকিনা বেগমের স্মৃতিচারণে এক হাজার লাইনের কবিতা লিখেছেন।

গজল শিল্পী হিসেবে এলাকায় আসিয়ার বিশেষ খ্যাতি রয়েছে। বিভিন্ন সাহিত্যসভায় তিনি স্বরচিত কবিতা-গজল পাঠ করেন। বিভিন্ন পত্র-পত্রিকার সাহিত্য পাতায় লেখালেখি করেন ‘তাসনীম হাসান’ ছদ্মনামে।

ইসলামের সোনালী দিনের ইতিহাস ও গজল-কবিতা নিয়ে এ পর্যন্ত অন্তত ১৬টি বই রচনা করেছেন আসিয়া বেগম।

বর্তমানে তিনি নিজবাড়িতে কাজকর্মের পাশাপাশি সাহিত্যচর্চা করেন এবং শিশু ও নারীদের কুরআন শিক্ষা দেন।

সূত্র: পুবের কলম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ