শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পদত্যাগ করলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সার্কসিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সার্কসিয়ান রোববার পদত্যাগ করেছেন। সাংবিধানিক ক্ষমতার অভাব অনুভব করায় প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান।

সার্কসিয়ান সাংবাদিকদের বলেন, আমি আবেগতাড়িত হয়ে এ সিদ্ধান্ত নেইনি বরং সুনির্দিষ্ট কারণে পদত্যাগ করেছিন। খবর রয়টার্সের।

আরমেন সার্কসিয়ান বলেন, বিভিন্ন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে প্রায় চার বছর ধরে চিন্তাভাবনা করার পর আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আর্মেনিয়ার সংবিধান দেশের প্রেসিডেন্টকে কাজ করার যথেষ্ট ক্ষমতা ও স্বাধীনতা দেয়নি।

তিনি আশা প্রকাশ করেন, সংবিধান সংশোধন করে দেশের জন্য এমন আইন প্রণয়ন করা হবে যাতে পরবর্তী প্রেসিডেন্ট ও তার প্রশাসন আরো বেশি ভারসাম্যপূর্ণ পরিবেশে কাজ করতে পারবে।

উল্লেখ্য, ২০১৮ সালে আর্মেনিয়ার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে সার্কসিয়ান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী তার ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়ালেন।

আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ প্রায় সব প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেসিডেন্টের পদটি অনেকটা আলঙ্কারিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ