শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বসনিয়ার ঐতিহাসিক হুসরভে বেগ মাদরাসা: পাঁচ শতাব্দী ধরে দীনের খাদেম তৈরি করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাঁচ শতাাব্দী থেকে নিরবচ্ছিন্ন জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে, বসনিয়া-হার্জেগোভিনার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান গাজি হুসরভে বেগ মাদরাসা।

এটি বসনিয়া-হার্জেগোভিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অটোমান ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর একটি। বলা যায়, বিশ্বের প্রাচীনতম কয়েকটি বিদ্যালয়ের মধ্যে অন্যতম বিদ্যালয় হলো, গাজি হুসরভে বেগ মাদরাসা। দীনের খাদেম তৈরি করে যাচ্ছে নিরবধি।

সুলতান দ্বিতীয় বায়েজিদের নাতি গাজি হুসরভে বেগ এই অঞ্চলে অসংখ্য মসজিদ, গোসলখানা, সরাইখানা এবং শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন।

তারই ধারাবাহিকতায় ১৫৩৭ সালের ৮ জানুয়ারি তিনি নিজের নামেই ‘গাজি হুসরভে বেগ মাদরাসা’র সূচনা করেন। অটোমান সাম্রাজ্য এই অঞ্চল থেকে সরে যাওয়ার পরও এই মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। এমনকি কমিউনিস্ট যুগোস্লাভিয়ান আমলে এবং ১৯৯২ ও ১৯৯৫ সালের মধ্যে সারাজেভো অবরোধের সময়ও এই মাদরাসা তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখে।

বর্তমানে এই মাদরাসার বয়স ৪৮৫ বছর। এত দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সত্যিই গৌরবের। বসনিয়ার অধিবাসীরা তাদের সন্তানদের এই মাদরাসায় পড়াতে গর্ববোধ করেন। এবং প্রতিষ্ঠানের দেওয়া শিক্ষার মানের প্রতি তাদের যথেষ্ট সম্মান রয়েছে। সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ