শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনায় জর্জরিত ইসরায়েল: উদ্বেগজনকভাবে বাড়ছে সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে উদ্বেগজনকভাবে করোনার সংক্রমণ বাড়ছে। একদিনে ৮৩ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ইসরায়েলে।

সোমবার বিকেলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ৩ লাখ ৫৭ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষায় ৮৩ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.২৩ শনাক্ত। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট ২৩ লাখ ৮০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে।

ইসরায়েলে করোনায় মারা গেছেন ৮ হাজার ৪৫৮ জন এবং গত সপ্তাহে মারা গেছেন ১১০ জন। বর্তমানে ১ লাখ ৯১ হাজার ৮৬১ জন আইসোলেশনে আছেন। তাদের মধ্যে ৮ হাজার ৩৪০ জন স্বাস্থ্য বিভাগের আওতায়। করোনার সংক্রমণ বাড়ায় বাস ও ট্রেন পরিষেবা শ্রমিকদের অভাবে বিলম্বিত হচ্ছে এবং সময়সূচীতে পরিবর্তন অব্যাহত আছে।

গত কয়েক সপ্তাহে অন্যান্য রাজনীতিবিদদের মতো পর্যটন মন্ত্রী ইয়োয়েল রাজভোজভ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী আবির কারা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, দুজনেই জানিয়েছেন- তারা ভালো আছেন। ইসরায়েলের সংবিধান, আইন ও বিচার কমিটি রবিবার একটি বিধিনিষেধে অনুমোদন করেছে। নতুন বিধিনিষেধ অনুযায়ী সব ধরনের সমাবেশ ও অফিসিয়াল কাজ ৫০ জনে সীমাবদ্ধ রাখতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ