শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিশ্ব কাঁপানো তুর্কি সিরিজ ‘দিরিলিস আর্তুগ্রুল’র আর্তুক বে ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় তুর্কি অভিনেতা আইবেক প্যাকচান আর নেই। স্থানীয় সময় সোমবার তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। আইবেক প্যাকচান ক্যানসারে ভুগছিলেন। আইবেক প্যাকচানের মৃত্যুতে ভার্চুয়াল জগতে বইছে শোকের ছায়া।

তিনি ছিলেন ইসলামী ইতিহাস নির্ভর বিশ্ব কাঁপানো তুর্কি সিরিজ ‘দিরিলিস আর্তুগ্রুল’ সিরিজের প্রধান চরিত্র আরতুগ্রুলের সবচেয়ে কাছের বিশ্বস্ত সহচর। ওই সিরিজে তিনি ‘আরতুক বে’ নামে পরিচিত।

জানা গেছে, ১৯৭০ সালে জন্ম নেওয়া এ অভিনেতা মারসিন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।

খুব অল্পসময়ে বিশ্বব্যাপী উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনি অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ এর দর্শক সবচেয়ে বেশি তৈরি হচ্ছে।

বাংলাদেশের একটি প্রজন্ম রীতিমতো ‘দিরিলিস’ জ্বরে কাঁপছে। আরতুগ্রুলের সবচেয়ে কাছের বিশ্বস্ত সহচর আরতুক বে-এর মৃত্যুতে বাংলাদেশের তরুণদের অনেকেই ফেসবুকে শোক প্রকাশ করছেন। সূত্র: ডেইলি সাবাহ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ