শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার’ বিবাদ, তিন দশক পর সৌদি যাচ্ছেন থাই প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা তিন দশক পর ফের সৌদি আরব সফরে যাচ্ছেন। আজ মঙ্গলবার দুইদিনের রাষ্ট্রীয় সফরে তাঁর সৌদি যাওয়ার কথা রয়েছে। খবর আরব নিউজের।

এর মধ্য দিয়ে প্রায় ৩০ বছর আগে দামি রত্ন চুরির ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধের পর দুই দেশের মধ্যে এই প্রথমবার উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে।

এক বিবৃতিতে থাই সরকার জানিয়েছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা দুই দিনের সফরে সৌদি যাচ্ছেন। ঐ বিবৃতিতে বলা হয়েছে, ৩০ বছরের বেশি সময় পর থাইল্যান্ড সরকারের প্রধান সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আরো শক্তিশালী করতে থাই প্রধানমন্ত্রী এমবিএস খ্যাত সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে সৌদি প্রিন্সের প্রাসাদে কাজ করা এক থাই রক্ষী ২ কোটি ডলারের রত্ন চুরির পর ব্যাংককের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার নামে পরিচিত যে বিবাদের সূত্রপাত হয়েছিল, তা এখনো সমাধান করা যায়নি। পরে থাই পুলিশ বেশ কিছু রত্ন সৌদিকে ফিরিয়ে দিলেও দেশটির কর্মকর্তারা অভিযোগ করেন যে, এগুলো আসল নয়। সে সময় একটি বিরল ৫০ ক্যারেটের নীল হীরাসহ সবচেয়ে মূল্যবান বেশ কিছু রত্নের কোনো হদিস পাওয়া যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ