শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ভারতে কমেছে শনাক্তের হার, এক সপ্তাহে সর্বনিম্ন করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে এ সংখ্যা প্রায় ৫০ হাজার কম।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছে ৬১৪ জন। এর মধ্যে ১৭১ জনই মারা গেছেন কেরালায়। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৭৫৩ জন।

১০ দিনে ভারতে করোনা শনাক্তের হার কমেছে ২০ ভাগ। ১৫ জানুয়ারি করোনা শনাক্তের হার ছিল ৩০ ভাগ। আজ মঙ্গলবার প্রকাশিত তথ্যে করোনা শনাক্তের হার ১০ ভাগ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ