শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মালয়েশিয়ায় বিএসওএম-এর নতুন কমিটির সভাপতি হলেন আলামিন ও সাধারণ সম্পাদক বশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশন- মালয়েশিয়া (বিএসওএম)’র নতুন কমিটি-২০২২/২৩ গঠিত হয়েছে। এতে ইনফ্রাস্ট্রাকচার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন সরকার সভাপতি ও মাহসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বশির ইবনে জাফর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

গত (২৩ জানুয়ারি) রোববার সন্ধ্যায় বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশন-মালয়েশিয়া’র বিদায়ী সভাপতি ইব্রাহীম হক চৌধুরী'র সভাপতিত্বে শেখ মাহেজাবিনের সঞ্চালনায় ভার্চুয়াল এক সভা অনুষ্ঠিত হয় যা সরাসরি বিএসওমের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সম্প্রচার করা হয়। উক্ত সভায় নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রেসক্লাব কমিউনিটির সভাপতি ও আরটিভি'র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, কুয়েটের এসিস্ট্যান্ট প্রফেসর হুমায়ুন কবির, বিএসওম এর ফাউন্ডিং মেম্বার সৈয়দ মুহাম্মদ মিনহাজ।

সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির নাম ঘোষণা করা হয় এবং বিএসওম এর ওয়েবসাইট উদ্ভোধন করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বাকি পদগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত হলেন তারা হচ্ছেন, সিনিয়র সহসভাপতি জিনাত এ. তাবাস্সুম (ইউনিভার্সিটি অব মালায়া), সহসভাপতি ফয়সাল বিন মাহবুব (লিমককউইং ইউনিভার্সিটি), ফারজানা রুম্পা (ইউকেএম), মু. আশরাফ আলি (মাসা), শারমিন খান (সিটি ইউনিভার্সিটি)

জয়েন্ট সেক্রেটারি একেএম আবিদুল হক (লিমককউইং), শেখ মাহেজাবিন (আইআইইউএম), মু. মাহদি (আইইউকেএল), সালমান আকন্দ (মাসা), স্পোর্টস সেক্রেটারি মু. আবু সাইদ (ইউনিটেন),

মিডিয়া সেক্রেটারি এজাজ আহমেদ (মাসা), জয়েন্ট মিডিয়া সেক্রেটারি মুহা. রাফি (আইআইসি), এক্সিকিউটিভ মেম্বার তানজিলা শাহিদ (ইউএসএম), ও মাসরুল হক চৌধুরী (টেইলর ইউনিভার্সিটি)

নতুন কমিটি প্রসঙ্গে সভাপতি আলআমিন বলেন, “পূর্বের ধারাবাহিতায় বিএসওম এর কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে কাজ করবে এই নতুন কমিটি, মালয়েশিয়ায় প্রতিটি প্রদেশে শিক্ষার্থীদের কল্যাণে আগেও যেমন ব্যাপক ভূমিকা পালন করেছে তেমনই সামনেও করবে ”

নতুন কমিটির সাধারণ সম্পাদক মালয়েশিয়ার মাসা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পরপর দুইবারের নির্বাচিত ভিপি বশির ইবনে জাফর বলেন, সংগঠন একজন শিক্ষার্থীর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লিডারশিপ ও নেটওয়ার্কিং স্কিলের মতো অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এই প্লাটফর্ম থেকেই হয়। তাছাড়া বিদেশে এসেও যেন শিক্ষার্থীনা তাদের কালচার নিয়ে সচেতন থাকতে পারে সে লক্ষেও কাজ করবে সংগঠনটি।

সভায় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রেসক্লাব কমিউনিটির সহসভাপতি কায়সার হামিদ হান্নান। ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউশনের অন্যতম ফাউন্ডার জাকির হোসেন। উপস্থিত ছিলেন, বিএসওম-এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ জিয়া, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, মু. মিনহাজ, প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ