শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

ফিলিস্তিনিদের ১০ লাখ টিকা উপহার দিলেন আমিরাতের এক নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনিদের জন্য ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক নাগরিক।

স্থানীয় সময় বুধবার (২৬ জানুয়ারি) গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাগুলো গ্রহণ করে।

টিকাগুলো যিনি দান করেছেন স্পষ্টভাবে তার নাম উল্লেখ করা হয়নি। যে গাড়িতে টিকা ও অন্যান্য চিকিৎসা সামগ্রী এসেছে তার সামনে সাঁটানো ব্যানারে আরবিতে লেখা ‘সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য অনন্য উপহার’।

রাশিয়ার তৈরি ‘স্পুটনিক’ টিকা বহনকারী গাড়িটি রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করে। খুব শিগগিরই সেগুলো বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

সূত্র: আল কুদস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ