শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

পদত্যাগ করবেন না বরিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বিরোধীদের করা পদত্যাগের দাবি উড়িয়ে দেন তিনি। এর আগে লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনার জেরে বিরোধীদল তার পদত্যাগ দাবি করেছিল বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

খবরে বলা হয়, গতকাল বুধবার পার্লামেন্টে এমপিদের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনায় তাকে প্রশ্নে জর্জরিত করেন বিরোধীরা। একের পর এক অভিযোগের মুখে বরিস বলেন, তিনি কোনো নিয়ম ভঙ্গ করেননি।

এদিন পার্লামেন্টে বিরোধীদল লেবার পার্টির নেতা কির স্টার্মার আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান। তবে বিরোধীদের ডাক প্রত্যাখ্যান করেন বরিস। এ সময় অভিযোগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তদন্তাধীন বিষয় নিয়ে কথা বলতে আপত্তি জানান বরিস। উল্টো দেশের অগ্রগতির জন্য তার সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।

২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটে মদের পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। মহামারি করোনায় বিপর্যস্ত যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই সরগরম যুক্তরাজ্যের রাজনীতি। বিরোধ দলের পাশাপাশি নিজ দলেও চরম সমালোচিত হন জনসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ