শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটিকে ভাইরাল হতে মানুষ কি না করে। এ নিয়ে সমালোচনাও আছে অনেক। এবার ট্রেনের ছাদে উঠে টিকটিক ভিডিও করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো এক যুবকের।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার বেলঘড়িয়া এলাকায়।

গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলঘড়িয়ার টেক্সম্যাকো কোম্পানি সংলগ্ন লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনে এ ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি।

স্থানীয়রা জানায়, নিহতের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। ঘটনার পর থেকে তারা পলাতক।

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার পর মরদেহ উদ্ধার করেছেন। ওই এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রেল কর্তৃপক্ষের অসচেতনতার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

তাদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও প্রায়শই দেখা যায় ঢিলেঢালা ভাব। যার কারণে বেআইনিভাবে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে এভাবে মৃত্যু হলো ওই যুবকের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ