শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনার নতুন ধরন নিওকোভ, অকার্যকর প্রচলিত সব টিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রনের পরে এবার ‘নিওকোভ’ নামে করোনার আরেকটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যেটি আগের সব ধরণগুলোর থেকে বেশি প্রাণঘাতী। চীনের গবেষকদের দাবি, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে।

তারা বলছেন, করোনার এই ধরনটি আরও পরিবর্তিত হয়ে ভবিষ্যতে মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিওকোভ করোনা ভাইরাসের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে। এতে আক্রান্ত প্রতি ৩ জনে একজনের মৃত্যু হতে পারে। প্রচলিত কোনো টিকাই এটি প্রতিরোধে সক্ষম হবে না।

শুক্রবার ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম উহানের বিজ্ঞানীদের এক গবেষণাপত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি বায়োআরজিভ ওয়েবসাইটে প্রকাশিত ওই গবেষণাপত্রটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি।

এতে উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউট অব বায়োফিজিক্সের গবেষকরা বলেছেন, মানুষের কোষে নিওকোভের অনুপ্রবেশের জন্য শুধুমাত্র একটি মিউটেশন প্রয়োজন। গবেষকদের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিওকোভ মধ্যপ্রাচ্য রেসপিরেটরি সিন্ড্রোমের (মার্স) সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

গবেষণায় বলা হয়েছে, ‘পূর্ব সংক্রমণ বা টিকার ফলে তৈরি হওয়া করোনা প্রতিরোধ ক্ষমতা নিওকোভ সংক্রমণ থেকে রক্ষা করতে অকার্যকর হতে পারে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ