শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৬, নিখোঁজ ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের তিউনিসিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসন প্রত্যাশীদের বহনকারী এক নৌকাডুবির ঘটনায় ৬ আফ্রিকান নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন অভিবাসন প্রত্যাশী ব্যক্তি নিখোঁজ রয়েছেন। খবর আরব নিউজের।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকাটিতে মোট ৭০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

উদ্ধারকৃতদের বরাতে ইউএনএইচসিআর জানায়, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার সমুদ্র উপকূল থেকে গত বুধবার ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে একপর্যায়ে পরদিন বৃহস্পতিবার তিউনিসিয়ার সমুদ্র উপকূলীয় এলাকায় নৌকাটি ডুবে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। অভিবাসন প্রত্যাশীরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে অভিবাসন প্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন। বেশিরভাগ সময় আফ্রিকার দেশ তিউনিসিয়া এবং লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় এসব যাত্রায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা কালে নৌকাডুবিতে গত বছর অন্তত ১ হাজার ৬০০ জন অভিবাসন প্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ