শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমন কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। দীর্ঘকাল ধরে মহামারির রেশ শেষ না হওয়ায় লোকজন এখন স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না। পৃথিবীর অনেক দেশেই টিকা ও বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আজ শনিবার বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমলেও মৃত্যু সামান্য বেড়েছে। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৪ জনের।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৪ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৩ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ কোটি ৩ লাখ ২১৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জনে। আর সুস্থ হয়েছেন ২৯ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ১৭৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৪০২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫ হাজার ৬৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৮ লাখ ৫৪ হাজার ৮৫১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ২১৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪০ হাজার ১৬১ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৯৪৮ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ