শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাবজি খেলায় বাধা দেয়ায় মা’সহ পুরো পরিবারকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার পাবজি খেলার নেশায় গোটা পরিবারকে খুন করার অভিযোগ উঠল জেইন আলী নামের এক পাকিস্তানি কিশোরের বিরুদ্ধে।

জানা যায়, ঘটনাটি ঘটেছে লাহোরের কাহনা এলাকায়। পুলিশ জানিয়েছে, পাবজি গেমের ‘প্রভাবে’ তার মা, ভাই এবং দুই বোনকে হত্যা করেছে ১৪ বছর বয়সী ওই কিশোর।

খবরে বলা হয়, এ ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। গত সপ্তাহে লাহোরের কাহনা এলাকায় নাহিদ মুবারাক (৪৫), তার ছেলে তৈমুর এবং ১৭ ও ১১ বছর বয়সী দুই মেয়ের মরদেহ পাওয়া যায়। পরিবারের সবাই নিহত হলেও নাহিদের কিশোর ছেলের কিছু হয়নি। ওই কিশোর ছেলেই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে বিবৃতিতে বলা হয়, পাবজি (প্লেয়ারআননোন’স ব্যাটলগ্রাউন্ডস) আসক্ত ছেলে স্বীকার করেছে যে গেমের প্রভাবে সে তার মা এবং ভাইবোনদের হত্যা করেছে। দীর্ঘ সময় এই অনলাইন গেম খেলার কারণে তার কিছু মানসিক সমস্যা তৈরি হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

জানা যায়, পেশায় স্বাস্থ্যকর্মী নাহিদ তালাকপ্রাপ্ত। পড়াশোনা রেখে সারাদিন অনলাইনে গেম খেলায় প্রায়ই ছেলেকে বকাঝকা করতেন নাহিদ। ঘটনার দিন পাবজি খেলা নিয়ে ছেলেকে আবারও বকাঝকা করেন নাহিদ। এরপর মায়ের পিস্তল নিয়ে ঘুমন্ত পরিবারের সবাইকে হত্যা করে ওই কিশোর।

পরদিন সকালে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। তবে ওই কিশোর দাবি করে, তিনি দোতলায় ছিলেন। তাই তার পুরো পরিবারের হত্যাকাণ্ড সম্পর্কে জানতেন না তিনি।

পুলিশ জানিয়েছে, পরিবারের সুরক্ষার জন্য এই পিস্তল লাইসেন্স করেছিলেন নাহিদ। পরিবারের সবাইকে হত্যার পর ওই পিস্তল একটি ড্রেনে ফেলে দেয় ওই কিশোর। তবে সেটি এখনও উদ্ধার করা যায়নি। সূত্র : ডন, এনডিটিভি ও বিবিসি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ