শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কানাডায় ইসলামফোবিয়া কোনোভাবেই মেনে নেয়া হবে না: জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিরুল ইসলাম লুকমান।। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সমাজে ঘৃণা প্রচার করে এমন কাজ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। কানাডিয়ান মুসলমানদের শান্তিতে বসবাসের জন্য নিজেদের কমিউনিটি সম্পূর্ণ নিরাপদজনক প্রমাণিত করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।

গতকাল রোববার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইসলামফোবিয়া কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে ঘোষণা করে জাস্টিন ট্রুডো আরো বলেন, কানাডায় ছড়িয়ে থাকা ইসলামফোবিয়ার শেকড় নির্মূলের জন্য আমরা বিশেষ প্রতিনিধি নিয়োগ করব।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইসলামফোবিয়ার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইসলামের নবি মুহাম্মদ সা.-এর অবমাননা কখনোই বাকস্বাধীনতা হতে পারে না।

এদিকে ইসলামফোবিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি অভিবাদন জানিয়েছেন। ইমরান খান এক টুইট বার্তায় বলেছেন, ইসলামফোবিয়াকে নিন্দা জানানোয় কানাডিয়ান প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাচ্ছি। এ ব্যাপারে তার পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগও আনন্দের বিষয়। আশা করছি, বিশ্বের প্রতিটি দেশ থেকে ইসলামফোবিয়া নির্মূল হবে। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ