শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের

প্রথমবারের মতো ইসরাইলের প্রেসিডেন্টের সস্ত্রীক আমিরাত সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। সফরে তার স্ত্রী সঙ্গে রয়েছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর রবিবার তিনি এই সফরে গেলেন।

ইসরায়েলের সরকারী কেএএন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি বিমানবন্দরে পৌঁছালে হারজোগ এবং তার স্ত্রীকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ।

সংযুক্ত আরব আমিরাতে রওয়ানা দেওয়ার আগে হারজগ জানান, আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন এবং সেখানে অবস্থানকালে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হবে। হারজগ দাবি করেন, তিনি পুরো অঞ্চলের জন্য শান্তির বার্তা বয়ে নিয়ে যাচ্ছেন।

হারজগ এমন সময় এই শান্তির বার্তা বহনের দাবি করছেন যখন সংযুক্ত আরব আমিরাত দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন ও বর্বরতা বাড়িয়ে দিয়েছে।

ইসরায়েল সম্প্রতি ঘোষণা করে যে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে এগিয়ে আসতে পারে ইসরায়েল। এ ছাড়া, গত ১৮ জানুয়ারি আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোহিতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ