শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া বন্যা ও ভূসিধসে ব্রাজিলের সাওপাওলো রাজ্যে সাত শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) দেশটির জননিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়। এখনও চারজন নিখোঁজ রয়েছেন। ব্যাপক বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই দুর্যোগের কারণে প্রায় ৫০০ পরিবার বাড়িঘর হারিয়েছে।

এ ছাড়া বৃহত্তর সাওপাওলোর বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস এবং ফ্রাঙ্কো ডা রোচা। ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে- ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা, জাউ, কাপিভারি, মোন্তেমোর এবং রাফার্ড এলাকা।

এদিকে সাও পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া ক্ষতিগ্রস্তদের জন্য ২৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টির কারণে ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বহু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে করে এসব এলাকার কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বন্যার কারণে মিনাস গেরাইস প্রদেশের খনি সংশ্লিষ্ট কর্মকাণ্ডও স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। -এবিসি নিউজ, রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ